আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউজে আমন্ত্রন জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে তাদের বৈঠক হতে পারে বলে রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

এতে বলা হয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্প টেলিফোনে ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য হুমকিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু’ নিয়ে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ইসরায়েলের নিরাপত্তা রক্ষার বিষয়েও নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন।

গত নভেম্বরে নির্বাচনী প্রচারণার সময় ইসরায়েলের প্রতি সমর্থণ ব্যক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি ইসরায়েলের দীর্ঘদিনের দাবি, জেরুজালেমকে রাজধানী করার ইচ্ছার প্রতি সমর্থণ জানান এবং এর জন্য তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। রোববার হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পেসার জানিয়েছেন, বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সফরের চূড়ান্ত তারিখ আগামী  কয়েকদিনের মধ্যে নির্ধারণ করা হবে।’ এছাড়া ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ অনেক আন্তরিক ছিল বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত