আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভারতের ৪৫ শতাংশ আইনজীবীই ভুয়া!

ভারতের ৪৫ শতাংশ আইনজীবীই ভুয়া!

দুই বছরের যাচাই-বাছাই শেষে বার কাউন্সিল অব ইন্ডিয়া বলছে, ভারতের আইনজীবীদের প্রায় অর্ধেকই ভুয়া। চলতি সপ্তাহে কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর ও অন্যান্য শীর্ষ বিচারপতিকে এ তথ্য জানান।

কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র জানিয়েছেন, অভিযান চালিয়ে তারা দেখেছেন যে, সারা দেশে আদালত চত্বরে যারা ঘুরে বেড়ান তাদের মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ প্রকৃত আইনজীবী।

চলতি সপ্তাহে দেশটির প্রধান বিচারপতি জেএস খেহরকে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বার কাউন্সিলের প্রধান বলেন, আইনজীবী যাচাই অভিযানে দেখা গেছে, দেশে প্রকৃত আইনজীবীর সংখ্যা কমে এসেছে।

তিনি বলেন, এ ধরনের অভিযানের ফলে আমাদের পেশার মান আরো বাড়বে। মনন মিশ্র বলেন, ২০১২ সালের বার কাউন্সিল অব ইন্ডিয়ার নির্বাচনী পরিসংখ্যান বলছে, আমাদের ১৪ লাখ ভোটার ছিল। তবে এ অভিযান চালানোর পর আমাদের কাছে আবেদন জমা পড়েছে মাত্র সাড়ে ৬ লাখ।

প্রধান বিচারপতি জেএস খেহর বলেন, বার কাউন্সিল আইনজীবী যাচাইয়ের এ অভিযান শুরু করায় আমি খুশি। ভুয়া আইনজীবী ছাড়াও জাল ডিগ্রিধারীও আছেন। লাইসেন্স ছাড়াই তারা কাজ করছেন। তারা আদালতে যান, প্র্যাকটিসও করেন। এ অভিযান আরো অনেক আগে শুরু করা প্রয়োজন ছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত