আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার আহ্বান জানিয়েছে চীনের

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার আহ্বান জানিয়েছে চীনের

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার ও আচরণ করার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন মুখপাত্র হুয়া চুনইং।

মুখপাত্র বলেছেন, দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের ওপর চীনের অকাট্য সার্বভৌমত্ব রয়েছে।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন প্রত্যয় ব্যক্ত করে বলেছে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমার কোনো এলাকার অধিগ্রহণ থেকে চীনকে বিরত রাখবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র মুখপাত্র সেইন স্পাইসার বলেছেন, ‘যদি দ্বীপগুলো সত্যি সত্যি আন্তর্জাতিক জলসীমায় হয়ে থাকে এবং যথাযথভাবে চীনের মালিকানা না থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা এক দেশের দখলমুক্ত করে সেখানে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করব।’

হোয়াইট হাউজের এ বক্তব্যের প্রতিক্রিয়া চীনা মুখপাত্র বলেন, ‘দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়।’

তিনি বলেন, বিতর্কিত জলসীমার ‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় চীন প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ পরিচালনা ও এর ওপর দিয়ে বিমান  চালনার স্বাধীনতায় বিশ্বাসী চীন।’

দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের অবস্থান বৈধ দাবি করে তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের পদক্ষেপ আইনগতভাবে বৈধ।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত