আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

টিপিপি চুক্তি বাতিল করলেন ট্রাম্প

টিপিপি চুক্তি বাতিল করলেন ট্রাম্প

দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন এটি তার প্রথম সত্যিকার কাজের দিন। আর এদিনই তিনি আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন টিপিপি বলে পরিচিত বাণিজ্য চুক্তি বাতিলের মধ্য দিয়ে।

বিবিসির খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ টিপিপি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা বলা হয় এবং চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানো।

যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মেক্সিকোসহ অন্য আরও দেশের দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে দ্বিধাবিভক্ত মার্কিন কংগ্রেস চুক্তিটি অনুমোদন করেনি।

ট্রাম্প কলমের এক খোঁচায় এ চুক্তি ভেস্তে দিয়ে বলেছেন, ‘আমরা এই মাত্র যা করলাম সেটি আমেরিকান শ্রমিকদের জন্য একটি বিরাট ব্যাপার।’

তিনি সাংবাদিকদের ন্যায্য বাণিজ্য নীতির কথা বলেন।

ট্র্যাম্প বলছেন, ‘এখন অনেকেই বলবে যে, এটা মুক্ত বাণিজ্য হলো না। আমরা আসলে মুক্ত বাণিজ্য করছি না। আমরা এখন থেকে ন্যায্য বাণিজ্যে আগ্রহী। যারা আমাদের সাথে ন্যায়সঙ্গত ভাবে ব্যবসা করতে চায় আমরাও তাদের সাথে সেভাবে ব্যবসা করবো।’

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করছে এমন কোম্পানিগুলোর কর কমানো এবং নিয়মবিধি হ্রাস করার প্রতিশ্রুতি দেন। ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প সতর্ক করে দিয়ে এও বলেন, যারা যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের ওপর বড় ধরনের সীমান্ত কর আরোপ করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত