আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন ট্রাম্প

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন ট্রাম্প

এক নির্বাহী আদেশে এবার মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন ট্রাম্প। সিরিয়াসহ মধ্য প্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ রয়েছে এই তালিকায়।

নির্বাচনী প্রচারণায় বরাবরই মুসলিমবিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধ করা হবে বলেও ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প নিজের টুইটারে একটি ‘বড় অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও বলা হচ্ছে, এই আদেশ সাময়িক সময়ের জন্য।

ইতিমধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আরও কিছু নির্বাহী আদেশেও স্বাক্ষর করার কথা রয়েছে তার। এর মধ্যে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি আদেশও রয়েছে।

মুসলমি দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা সীমিত করা হবে। ফলে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন। তাদের ভিসার ওপরও নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প।

বুধবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিজ্ঞা করেছিলেন তিনি দেশের সুরক্ষার জন্য মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। সে সময় প্যারিস হামলার ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ায় ওবামার সমালোচনা করেন তিনি।

ট্রাম্প জানান, ‘আগামীকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। অন্যান্য বিষয়ের মতোই এখানেও নিরাপত্তা দেয়াল গড়া হবে।’

শপথ গ্রহণের পরপরই ওবামাকেয়ার এবং টিপিপি চুক্তি বাতিল এবং একসঙ্গে ৮০ জন রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত