আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন বিল গেটস

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন বিল গেটস

সফটওয়ার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন। ১ লাখ কোটি মার্কিন ডলারের মালিককে এই প্রথম দেখতে যাচ্ছে বিশ্ব। এখন পর্যন্ত এত টাকার অধিকারী কাউকে দেখা যায়নি। তবে এজন্য অপেক্ষার পালা শেষ হতে চলছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘অ্যান ইকোনমি ফর দ্য ৯৯%’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য তুলে ধরেছে অক্সফাম।

অক্সফাম ইন্টারন্যাশনাল বলছে, বিল গেটসের সম্পত্তি যেভাবে বাড়ছে, তাতে আগামী ২৫ বছরের মধ্যেই ১ লাখ কোটি ডলার সম্পত্তির মালিক হতে চলেছেন তিনি। বর্তমানে বিল গেটসের বয়স ৮৬ বছর।

অক্সফাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে যখন বিল গেটস মাইক্রোসফট ছাড়েন, তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ৫ হাজার কোটি মার্কিন ডলার। ২০০৯ সাল থেকে বিল গেটসের সম্পত্তি ১১ শতাংশ হারে বেড়েছে। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে।

সম্প্রতি অক্সফাম এক প্রতিবেদনে জানায়, বর্তমানে বিশ্বের ধনী আট ব্যক্তির কাছে থাকা সম্পদ; পুরো পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পদের সমান। ধনী-গরিবের এ পার্থক্য গত বছরের তুলনায় অনেক বেশি।

সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব রাজনীতি ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এ প্রতিবেদন উপস্থাপন করেছে অক্সফাম।

অক্সফ্যাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয়েক ব্যক্তির হাতে এত সম্পদ থাকা শোভনীয় নয়। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাষ্ট্রনায়করা এ পরিস্থিতি উত্তরণের জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নিকট ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফাম।

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস প্রকাশিত ধনী ব্যক্তির তালিকার বরাত দিয়ে অক্সফাম বলছে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত