আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ওকলাহোমাতে বাংলাদেশীসহ দু’জন গুলিতে নিহত, খুনি শনাক্ত

ওকলাহোমাতে বাংলাদেশীসহ দু’জন গুলিতে নিহত, খুনি শনাক্ত

সন্দেহভাজন খুনি এবং তার ব্যবহৃত গাড়ির ছবি

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার সাপুলপা শহরের একটি গ্যাস স্টেশনে দু’জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে মুহিত খন্দকার (৪৬) নামে একজন বাংলাদেশী ব্যক্তিও রয়েছেন। তিনি ওই গ্যাস স্টেশনটির বিক্রয়কর্মী পদে কর্মরত ছিলেন।

পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করলে তা দেখে হিথ হেনি (৩৭)  নামে এক ব্যক্তিকে ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন তার মা। খবর ফক্স২৩নিউজের।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে সাপুলপা শহরের প্রধান সড়কের পশ্চিম বার্নহ্যাম অ্যাভিনিউ সংলগ্ন একটি গ্যাস স্টেশনে দুজন ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান একজন গ্রাহক।

ওই গ্রাহক একজনের মৃতদেহ দেখার পর ৯১১ নম্বরে উপর্যুপরি ফোন করে পুলিশকে ঘটনা জানান।

পরে পুলিশ এসে নিহত দুজনের মধ্যে একজনকে রবার্ট ফিল্ডস (৪০) এবং আরেকজনেক মুহিদ খন্দকার হিসেবে শনাক্ত করে।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, ডাকাতিকালে মাথায় গুলি করলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার জন্য অভিযুক্তের এবং তার গাড়ির ছবি প্রচার করেছে।

পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে তার একটি হাতমোজা ফেলে রেখে গেছে। এরফলে তার আঙুলের ছাপ পরীক্ষা করা সম্ভব হবে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে অভিযুক্তের যে ছবি প্রচার করেছে তা দেখে একজন নারী ঘাতককে শনাক্ত করতে পারার দাবি করেছেন। তার দাবি, ছবিতে দেখা যাওয়া ব্যক্তি তার ছেলে হেলথ হেনি।

এদিকে ডেলাওয়ার কাউন্টিতে হেনি  সিঁধেল চুরির এক ঘটনার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে তদন্ত কর্মকর্তারা মনে করছেন, সাপুলপার গুলিবর্ষণের সঙ্গে তার সংযোগ রয়েছে।

কর্মকর্তারা হেনিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাপুলপাতে স্থানান্তর করেছেন। তাকে এখন সরাসরি হত্যা এবং ডাকাতির অভিযোগে মুখোমুখি হতে হচ্ছে।

সাপুলপা পুলিশ বলেছে, নিরাপত্তা ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে গ্যাস স্টেশনের স্টোরে ঢোকেন এবং পেছন থেকে মুহিদের মাথায় গুলি করে ক্যাশবাক্স লুটে নেন।

ভিডিওতে আরও দেখা গেছে, পরে ওই স্টোরে রবার্ট ফিল্ডসকে ঢুকতে দেখা গেছে। তাকেও গুলি করে হত্যা করা হয় এবং তার পকেট থেকে সিগারেট চুরি করে খুনী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত