আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেটি নির্মাণে কোনো অর্থ দেওয়া হবে না বলে এক বার্তায় জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো।

এদিকে মেক্সিকানদের ঠেকাতে যে দেয়ালের কথা বলছেন ট্রাম্প তা তৈরির খরচ পুরোটাই তিনি উল্টো মেক্সিকোর কাছ থেকেই আদায় করবেন বলেও জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দেয়াল তুলে দেওয়ার ব্যাপারে একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ জারির পর ‘দুঃখ প্রকাশ’ করে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো বলেছেন, ‘দেয়াল নির্মাণে বিশ্বাস করে না মেক্সিকো।’

আগামী ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে নিয়েতোর। মেক্সিকোর প্রেসিডেন্ট ওয়াশিংটনে যাওয়ার পরিকল্পনা স্থগিত করছেন কি না সে বিষয়ে কিছু বলেননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির নির্বাহী আদেশ জারি করে বলেছেন, এই দেয়াল নির্মাণের কাজ অবিলম্বেই শুরু হবে।

প্রতিবছর কাজ বা ভালো জীবনের খোঁজে নতুন করে হাজার হাজার মেক্সিকান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এটি সব সময়ই মার্কিন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা ইতোমধ্যেই কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে। মেক্সিকানরা এটিকে ট্রাম্পের বর্ণবৈষম্যবাদ বলে আখ্যা দিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত