আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইরাকে বাংলাদেশি অপহরণ, মূল হোতার সহযোগী গ্রেপ্তার

ইরাকে বাংলাদেশি অপহরণ, মূল হোতার সহযোগী গ্রেপ্তার

ইরাকে এক বাংলাদেশিকে অপহরণকারীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তারা হলেন, আবুল হোসেন ও সোনিয়া আক্তার।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হোসেন ইরাকে অপহরণকারী চক্রের মূল হোতা নাসির উদ্দীনের বাবা এবং সোনিয়া আক্তার তাদের সহযোগী।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, কয়েকদিন আগে ইরাকে আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে অপহরণ করে নাসির। পরে তার মুক্তিপণ হিসেবে টাকা চাওয়া হয়। আব্দুল্লাহের পরিবার বিষয়টি র‌্যাবকে জানায়। পরে অনুসন্ধানে দেখা যায়, ইরাকে নাসির নামের যে ব্যক্তি আব্দুল্লাহকে অপহরণ করেছে তার বাবা দেশে বসে মুক্তিপণের টাকার লেনদেন করেন।

তিনি বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নাসিরের বাবা ও অপহরণ কর্মকাণ্ডের অন্যতম সহযোগী আবুল ও সেখানে থাকা সেনিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাধ্যমে মূল অপহরণকারীর  সাথে যোগাযোগ করে আব্দুল্লাহকে ছাড়ানো হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আবুল ও সোনিয়া জানিয়েছে, নাসির ইরাকে যাদের অপহরণ করে তাদের মুক্তিপণের টাকা তারা বাংলাদেশে সংগ্রহ করে। টাকা পেলে অপহৃত ব্যক্তিতে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গাজীপুরের শ্রীপুরে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান।

শেয়ার করুন

পাঠকের মতামত