আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পদত্যাগের হিড়িক পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে

পদত্যাগের হিড়িক পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে

নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কাজ করার চেয়ে না করাটাই অনেক ভাল। আর এ কারণে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা গ্রুপের জ্যেষ্ঠ কূটনীতিকরা একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদত্যাগ করা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন,  আন্ডারসেক্রেটারি ফর ম্যানেজমেন্ট প্যাট্রিক কেনেডি, দুই অ্যাসিসেটেন্ট সেক্রেটারি জয়েস বার ও মিশেল বন্ড এবং বৈদেশিক মিশন  কার্যালয়ের পরিচালক জেন্ট্রি স্মিথ। এইসব কর্মকর্তা ডেমোক্রেট ও রিপাবলিক আমলেও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এর আগে গত শুক্রবার অ্যাসিসেটেন্ট সেক্রেটারি গ্রেগরি স্টার ও ব্যুরো অব ওভারসিস বিল্ডিং অপারেশনসের পরিচালক লিডিয়া মিউনিজ পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে কোনও দল ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যেভাবে পদত্যাগ করেন সেই স্বাভাবিক নিয়মেই এসব কর্মকর্তা পদত্যাগ করেছেন।

পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘ যেসব কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদেরটি গ্রহণ করা হয়েছে। এদের কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যপদে কাজ করবেন, কেউ স্বেচ্ছায় অবসর নিয়েছেন আবার কারোবা নিয়োগের মেয়াদ শেষ হয়ে গেছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত