আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের ফিরত যেতে বলেছে গুগল

যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের ফিরত যেতে বলেছে গুগল

সাতটি মুসলিম-প্রধান দেশের লোকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ হয়ে যাবার পর ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল তাদের ভ্রমণরত কিছু কর্মীকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশ স্বাক্ষর করার পরই এ নির্দেশ দিল গুগল।

তারা বলছে, তাদের প্রায় শ'খানেক কর্মী এর শিকার হতে পারে এবং আদেশটি কার্যকর হবার আগেই তাদের আমেরিকায় ফিরে আসতে বার্তা পাঠানো হয়েছে।

গুগল বলেছে, এই কর্মীদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে এর যে প্রভাব পড়বে তা বেদনাদায়ক। তারা আরো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ আদেশ যুক্তরাষ্ট্রে প্রতিভাবান লোকদের আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এর আগে ট্রাম্প এক নির্বাহী আদেশে 'পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত' সিরিয়ান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এছাড়াও ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান - এই ৬টি মুসলিম-প্রধান দেশ থেকে আসা লোকদের ভিসা দেয়া তিন মাসের জন্য বন্ধ করে দেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, 'ইসলামি উগ্রপন্থী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতেই' তার এ পদক্ষেপ।

এর ফলে এইচ-ওয়ান বি নামের বিশেষ ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে আসায় সমস্যা হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এমন খবরও পাওয়া গেছে যে, কোথাও কোথাও গ্রিন কার্ড-ধারীদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেয়া হচ্ছে না - যদিও গ্রিন কার্ডের কথা নির্বাহী আদেশে উল্লেখ নেই।

বেশকিছু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অভিবাসন আইনে কড়াকড়ি না আরোপের পক্ষে লবি করেছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত