আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

অভিবাসী আশ্রয় অব্যাহত রাখতে ট্রাম্পকে ইউএনএইচসিআআর ও আইওএমের আহ্বান

অভিবাসী আশ্রয় অব্যাহত রাখতে ট্রাম্পকে ইউএনএইচসিআআর ও আইওএমের আহ্বান

যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা অভিবাসীদের আশ্রয় অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের দুটি সংস্থা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শনিবার যৌথ বিবৃতিতে ওই আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পুনর্বাসন কর্মসূচি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আদেশে বলা হয়েছে, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের শরণার্থীরা তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া সিরীয় শরণার্থীরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।

ট্রাম্প বলেছেন, মার্কিনিদেরকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে এই পদেক্ষেপ নেয়া হয়েছে। নির্বাহী আদেশের ট্রাম্পের সাক্ষরের পর শনিবার সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক জাতিসংঘের এ দুই সংস্থা যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী উদ্বাস্তু এবং অভিবাসীদের চাহিদা কখনোই ব্যাপক আকার ধারণ করেনি এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পুনর্বাসন কর্মসূচী।’

সিরিয়াসহ ওই সাত দেশের অভিবাসী, শরণার্থী ও পর্যটকদের প্রবেশে আরো উন্নত তল্লাশি ব্যবস্থা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন কাজ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে। ইউএনএইচসিআর ও আইওএম বলেছে, তারা নিরাপদ, সুরক্ষিত পুনর্বাসন ও অভিবাসন কর্মসূচি নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

শুক্রবার ইউএনএইচসিআর বলেছে, গত অক্টোবর থেকে বছরের শেষ সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করেছে তারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত