আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মুসলিম দেশকে নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসে পুড়িয়ে দেয়া হল মসজিদ

মুসলিম দেশকে নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসে পুড়িয়ে দেয়া হল মসজিদ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শনিবার ভোরে ‘দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া’ নামের মসজিদটিতে আগুন দেয়া হয়।

শুক্রবার সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে তারা আগুন লাগার কারণ জানাতে পারেনি।

মসজিদটির প্রেসিডেন্ট শাহিদ হাশমি বলেছেন, ‘দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও জানান, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে খুব দ্রুত তারা কারণ উদঘাটন করতে সক্ষম হবেন।

২০০০ সালে এই মসিজদটি নির্মাণ করা হয়। বেশ কয়েক বছর আগে একবার এটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। আর কয়েক দিন আগে এখানে চুরির ঘটনা ঘটে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত