আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মূলত মুসলিমদের নিষিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প : রুডি জুলিয়ানি

মূলত মুসলিমদের নিষিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প : রুডি জুলিয়ানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের নিষিদ্ধ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার সহযোগী রুডি জুলিয়ানি।

হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জুলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা ও সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার নির্বাহী আদেশ জারির মাধ্যমে ‘মুসলিম নিষিদ্ধ’ প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্প।

নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বের করে দেবেন এবং তাদের দেশে ঢুকতে দেবেন না। সেই আলোকে নির্বাহী আদেশ জারি করতে চেয়েছিলেন তিনি।

ট্রাম্পের নির্বাহী আদেশ কি ধর্মের সঙ্গে সম্পর্কিত- এমন এক প্রশ্নের জবাবে শনিবার রাতে ফক্স নিউজকে রুডি জুলিয়ানি বলেন, প্রথম যখন আদেশের বিষয়ে কথা হয়, তখন তিনি বলেছিলেন, ‘মুসলিমরা নিষিদ্ধ’।

নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ও হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জুলিয়ানি জানান, মুসলিমদের নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প তার সঙ্গে কথা বলেছিলেন। ট্রাম্প তাকে বলেছিলেন, ‘বৈধতার সঙ্গে কীভাবে এ কাজ করা যায়, আমাকে পথ দেখান।’

জুলিয়ানি ফক্স নিউজকে জানান, যখন তিনি ও আইন বিশেষজ্ঞ দল মিলে অভিবাসন আইন কঠোর করার খসড়া তৈরি করেন, তখন ধর্মের বিপজ্জনকতা বাদ দিয়েই তাতে মনোযোগ দেন। তারপরও এই আদেশ জারির পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

শুক্রবার অভিবাসনসম্পর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সাময়িক এ আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে কোনো শরণার্থী প্রবেশ করতে পারবে না। এ ছাড়া মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক, ইরান, ইমেয়েন ও আফ্রিকার সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকদের আগামী তিন মাস ভিসা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তবে মুসলিম-অধ্যুষিত এসব দেশ বেছে নেওয়ার কারণ হলো, দেশগুলো বিশ্বের এমন অঞ্চলে অবস্থিত, যা আমাদের জন্য বিপজ্জনক। জুলিয়ানি দাবি করেন, ঘটনাপ্রবাহের ভিত্তিতে তারা আদেশের খসড়া তৈরি করেছেন, ধর্মের ভিত্তিতে নয়।

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে বিশ্বের অধিকারকর্মী ও মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। এ আদেশ বাতিল চেয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে।

শনিবার যুক্তরাষ্ট্রের একটি আদালত ট্রাম্পের নির্বাহী আদেশের অংশবিশেষ স্থগিত করেছেন। নির্বাহী আদেশের কারণে যেসব শরণার্থীদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হচ্ছে না অথবা যাদের আটক করা হয়েছে, আদালত তাদের ছেড়ে দিতে বলেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত