আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত করলো আদালত

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত করলো আদালত

সিরিয়াসহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছেন দেশটির আদালত। ফলে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রধান সাতটি দেশের ভিসাধারীরা এখন প্রবেশ করতে পারবেন।

বিবিসির খবরে বলা হয়, শনিবার দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) আবেদন গ্রহণ করে এক বিচারক এ আদেশ দেন।

এর আগে শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অভিবাসন সীমিত করার জন্য মুসলিম ওই ৭টি দেশের ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়।

পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী জেন জেমস ম্যাটিসের শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণের পর তিনি এ নির্বাহী আদেশে সই করেন। এর কয়েক ঘণ্টা পরে নির্বাহী আদেশটি প্রকাশিত হয়।

এই আদেশ অনুসারে, যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি চার মাস স্থগিত করা হয়েছে। আর ৯০ দিনের জন্য সিরিয়াসহ ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্য মুসলিম দেশগুলো হল- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সন্ত্রাসী হামলা থেকে আমেরিকাকে রক্ষার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে এ নিষেধাজ্ঞা জারির পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক মানুষ প্রতিবাদ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত