আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত!

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত!

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর দেয়া হয়েছে। অবশ্য কোনো কোনো গণমাধ্যমের খবরে অন্য কথাও বলা হচ্ছে।

কোনো কোনো খবরে- তিনি স্ট্রোক করেছেন, আবার কোনো খবরে দেহরক্ষীর গুলিতে গুরুতর আহত হওয়ার কথা বলা হয়েছে। কড়া নিরাপত্তার ভেতর আসাদের চিকিৎসা চলছে রাজধানী দামেস্কেই।

বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দিয়েছে সৌদি আরবের আল-আরাবিয়া ইংলিশ পত্রিকা।

এছাড়া ফ্রান্সের রাজনৈতিক ম্যাগাজিন লি পয়েন্ট এক প্রতিবেদনে জানায়, স্থানীয় এলাকায় জল্পনা চলছে আসাদ তার ইরানিয়ান দেহরক্ষী মেহেদী আল-ইয়াকুবির গুলিতে আহত হয়েছেন। তার মাথায় গুলি করা হয়, তবে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান বলেও জানায় তারা।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে লেবাননের দৈনিক আল-মুস্তাকবাল জানায়, বাসার আসাদ মস্তিষ্ক-সম্বন্ধীয় ইনফ্রাকশনে ভুগছেন। দামেস্কে কড়া নিরাপত্তার ভেতরে তার চিকিৎসা চলছে।

সৌদি পত্রিকা ওকাজ জানায়, ‘ব্রেন টিউমারে ভুগছেন আসাদ’।

তিনি অল্প সময়ে ও ঘন ঘন উপস্থিতির মাধ্যমে তার অসুস্থতা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

একটি বেনামী সূত্রের বরাতে পত্রিকাটি আরো জানায়, সাপ্তাহিক পদ্ধতিতে আসাদের চিকিৎসা করছে রুশ-সিরিয়ার একটি মেডিকেল টিম।

এছাড়া আসাদ তার রাশিয়া সফরের সময় মস্কোতে মেডিকেল চেকাপ করিয়েছেন।

সিরিয়া সমর্থক লেবাননের দৈনিক আল-দায়ার শুক্রাবার তাদের প্রতিবেদনে জানায়, স্ট্রোকে ভুগছেন আসাদ। যদিও একদিন পর আবার সেই কথা অস্বীকার করে তারা।

এর মধ্যে খবর রটে লেবাননের রাজধানী বৈরুতের আমেরিকান ইন্টারন্যাশনাল হাসাপাতালে চিকিৎসা চলছে আসাদের। তবে আল-আরাবিয়ার পক্ষ থেকে ওই হাসাপাতালে যোগযোগ করা হলেও কোনো তথ্য মেলেনি।

আল-আরাবিয়ার পক্ষ থেকে দামেস্ক হাসপাতালেও যোগাযোগ করা হয়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আসাদের অসুস্থতার খবরকে অসত্য বলেছে আসাদ সরকার। সিরিয়া আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্সি অফিসের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়, এ ধরনের গুজব পুরোপুরি অসত্য। তবে এই গুজবের পর এখনো পর্যন্ত আসাদকে জনসম্মুখে দেখা যায়নি। এছাড়া প্রেসিডেন্ট দপ্তরের কোনো কর্মকর্তাও সরাসরি এমন খবরে জোরালো কোনো প্রতিবাদ করেননি। ফলে এ নিয়ে গণমাধ্যমে রহস্য আরো ঘনীভুত হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত