আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

লন্ডনে জেনারেল ওসমানীর নাম মুছে দেয়ার চেষ্টার অভিযোগ

লন্ডনে জেনারেল ওসমানীর নাম মুছে দেয়ার চেষ্টার অভিযোগ

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নাম মুছে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ব্রিটেনের পূর্ব লন্ডনের একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ জেনারেল এম এ জি ওসমানীর নামে প্রতিষ্ঠিত ওই স্কুলের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়ায় এর প্রতিবাদ জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতা জেনারেল এম এ জি ওসমানীর নামে ১৯৮৬ সালে পূর্ব লন্ডনে ওসমানী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিরপেক্ষ অবস্থান নিতে চেয়ে স্কুলটির নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে।



কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে একটি পিটিশনে এক হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। পিটিশনের উদ্যোক্তা ও এক শিক্ষার্থীর বাবা কালাম চৌধুরী বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে বলেন, এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ।

টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ডোরোস উল্লাহ অভিযোগ করে বলেন, বাংলাদেশি কমিউনিটির পরিচয় মুছে দেয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।

london

২০১১ সালের পরিসংখ্যান বলছে, ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের বড় অংশের বসবাস টাওয়ার হ্যামলেটেই। কিন্তু বাড়ি ভাড়া ও লন্ডনে ফিন্যান্সিয়াল সেন্টার বৃদ্ধির কারণে বর্তমানে অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এদিকে, নাম পরিবর্তনের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় কমিউনিটির পরির্বতনের কারণেই নামের পরিবর্তন আনা হচ্ছে।

টাওয়ার হ্যামলেটের মেয়ার জন বিগসও স্কুলটির নাম ওসমানীর নামেই থাকুক বলে প্রত্যাশা করেছেন। এ ব্যাপারে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে। তবে এখনো তারিখ নির্দিষ্ট করা হয়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত