আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সৌদি যুদ্ধজাহাজে হামলা, দুই নাবিক নিহত

সৌদি যুদ্ধজাহাজে হামলা, দুই নাবিক নিহত

ইয়েমেন উপকূলে টহলে থাকা একটি সৌদি যুদ্ধজাহাজে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দুই নাবিক নিহত হয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সোমবার তিনটি ‘আত্মঘাতী বোট’ নিয়ে যুদ্ধজাহাজে হামলা চালায় ইমেয়েনের সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। একটি বোট যুদ্ধজাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ালে বোটটি বিস্ফোরিত হয় এবং যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুজন সৌদি নাবিক নিহত এবং তিনজন নাবিক আহত হন।

এসপিএর খবরে আরো বলা হয়েছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজটি কিছু সময়ের মধ্যে সচল করতে সক্ষম হয় সৌদি নাবিকরা। সেটি আবার টহলে নিয়োজিত হয়েছে।

ইয়েমেন উপকূলে নিয়মিত টহল দেয় সৌদি যুদ্ধজাহাজ। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অধীনে পরিচালিত যুদ্ধজাহাজের নিরাপত্তায় বিমানবাহিনী কাজ করে।

এই সামরিক জোটের এক বিবৃতিতে হামলার বিষয়ে বলা হয়, হোদেইদা বন্দরের পশ্চিম উপকূলে সোমবার যুদ্ধজাহাজে হামলা চালায় হুতিরা।

এদিকে, মঙ্গলবার হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ইমেয়েন ও ইরিত্রিয়ার মধ্যবর্তী লোহিতসাগরের জুকার দ্বীপে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সামরিক জোট।

ইয়েমেনে সুন্নি ও শিয়া আধিপত্যকে কেন্দ্র করে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধের একদিকে আছে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানুসর হাদির সুন্নিপ্রধান সরকার এবং অন্যদিকে আছে শিয়াপ্রধান হুতি সম্প্রদায়। ইয়েমেনের রাজধানী সানা হুতিরা দখল করে নেওয়ার পর গৃহযুদ্ধ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। বন্দর শহর এডেনকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে কাজ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদি সরকার। সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি অধ্যুষিত দেশগুলো হাদি সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত