আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মার্কিন ডলার ব্যবহার বন্ধ করছে ইরান

মার্কিন ডলার ব্যবহার বন্ধ করছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটিতে মার্কিন নাগরিকদের ভিসা বাতিলের পর সরকারি বিবৃতি ও অর্থনৈতিক প্রতিবেদনে এখন থেকে আর ডলারের ব্যবহার হবে না বলে জানিয়েছে তেহরান। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভালিউল্লাহ সেইফ এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশ এখন থেকে সব ধরনের আর্থিক এবং বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিবেদনে স্থিতিশীল আরেকটি সাধারণ বৈদেশিক মুদ্রার ব্যবহার করবে। আগামী মার্চ থেকে দেশটির নতুন অর্থবছরের শুরু থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

২৮ জানুয়ারি ইরানসহ অন্য ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের জেরে তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে ট্রাম্পের ওই সিদ্ধান্তের সমালোচনা ও নিষিদ্ধ দেশগুলোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারির মাঝে মার্কিন ডলারের ব্যবহার এড়িয়ে চলার কথা জানালো ইরান।

এর আগে নিষেধাজ্ঞা আরোপের জেরে মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণের ভিসা বাতিল করে তেহরান। সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতির মাঝে তেহরান চলতি সপ্তাহে মাঝারি মাত্রার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘান জোর দিয়ে বলেছেন, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ছিল না। একইসঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিরও লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য অংশীদার চীন, রাশিয়া, তুরস্ক, আজারবাইজান বা ইরাকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ইউরো অথবা অন্য কোনো মুদ্রা বেছে নেবে কিনা সেবিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি খাত তেলের মূল্য নির্ধারণ করা হয় ডলারে। প্রস্তাবিত পরিবর্তন এ বিষয়টিকে জটিল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত