আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পৃথক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

পৃথক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

একটি পৃথক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ জানিয়েছে, ফিলিস্তিন ও ইসরাইল দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার যে আন্তর্জাতিক উদ্যোগ তার প্রতি বাংলাদেশ তার সমর্থন অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁওস্থ কার্যালয়ে সফররত ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সমর্থনের কথা জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফিলিস্তিনি প্রতিনিধিদলের পক্ষে মাহমুদ আব্বাস নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বৈঠকের পরে সাংবাদিদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনিদের স্বতন্ত্র জাতিসত্ত্বায় সমর্থন করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উল্লেখ করেছেন।’

ফিনিস্তিনে সংকটময় পরিস্থিতি বিদ্যমান থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু সমাধানে দীর্ঘদিন চলমান “দুই জাতির জন্য দুই রাষ্ট্র” নীতিটিও বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে প্রশ্নের মুখে পড়েছে।’

শহীদুল হক বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক মহলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন ও ইসরাইল দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে।’

এর আগে ফিলিস্তিনের সফররত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ ছাড়া তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।




এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত