আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের পর এবার ৫ মুসলিম দেশের ভিসা বন্ধ করল কুয়েত

যুক্তরাষ্ট্রের পর এবার ৫ মুসলিম দেশের ভিসা বন্ধ করল কুয়েত

যুক্তরাষ্ট্রের পর এবার  পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। রুশ বার্তা সংস্থা স্পুটনিক বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো হচ্ছে সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান ও ইরান। মূলতঃ এসব দেশ থেকে জঙ্গিরা যাতে কুয়েতে প্রবেশ করতে না পারে সেজন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার অজুহাত দেখিয়ে গত শুক্রবার ইরাক, সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন থেকে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের আসা ঠেকাতে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের মধ্যে সিরিয়ার শরণার্থীদের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশের আগেও সিরিয়ার নাগরিকদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। গৃহযুদ্ধের কারণে ২০১১ সালে সিরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল কুয়েত সিটি। ২০১৫ সালে দেশটির একটি শিয়া মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলায় ২৭ কুয়েতি নিহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত