আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল আদালত

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত সাতটি মুসলিম প্রধান দেশের ভিসাধারী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাসস জানায়, নিউইয়র্কের এক আদালতের বিচারক ক্যারল বাগলে আমন বৃহস্পতিবার (স্থানীয় সময়) এ রায় দিয়ে জানিয়েছেন, তিনি বিষয়টিকে ঝুলিয়ে রাখতে চান না। গত শনিবার (স্থানীয় সময়) ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয় এবং এর মেয়াদ আগামী ২১ ফেব্রয়ারি শেষ হবে।

ট্রাম্পের ওই নির্বাহী আদেশে সব ধরণের শরণার্থীর ১২০ দিনের জন্য এবং সাতটি মুসলিম প্রধান দেশের ভিসাধারীদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীরা ব্রুকলিনের কেন্দ্রীয় আদালতকে বৃহস্পতিবার বলেন, মামলা খারিজ করতে তারা একটি আবেদন দাখিলের পরিকল্পনা করেছেন। তারা এও বলেন, এ আইনবলে কাউকে এখনো আটক করা হয়নি।

কাউকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে উল্লেখ করে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থিতিবস্থা সত্ত্বেও কয়েক ভ্রমণকারীকে ফেরত পাঠানো হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত