আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

এবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা ইরানের

এবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা ইরানের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা ব্যবস্থা নেবার ঘোষণা দিলো ইরান। মার্কিন নিষেধাজ্ঞাকে বেআইনি উল্লেখ করে এর বিরুদ্ধে উপযুক্ত ও পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে তেহরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইরানের জনগণের স্বার্থ ক্ষুন্ন করে এমন কোনো পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করা ইরানের অধিকার। এ অধিকার চর্চার ক্ষেত্রে যেকোনো বিদেশি হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লংঘন। আর এ কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এসব ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রচলিত অস্ত্রই বহন করতে পারে। আইনসম্মত আত্মরক্ষা ছাড়া অন্য কোনো কাজে এসব ক্ষেপণাস্ত্র কখনোই ব্যবহৃত হবে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান জানায়, একজন অনভিজ্ঞ ব্যক্তির হুমকির কাছে তারা কোনভাবেই নতি স্বীকার করবে না।

শুক্রবার ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের ১২টি সংস্থা এবং ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ বিভাগ। নিষেধাজ্ঞার এ তালিকায় রয়েছে ইরানের রিপাবলিক গার্ডের সদস্যরাও।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত