আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্পের আপিল খারিজ

ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্পের আপিল খারিজ

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আপিল আদালত। রোববার সকালে জারি করা এই রুলের অর্থ হচ্ছে মামলার পূর্ণ শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সম্প্রতি এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেন। এরপরই শনিবার আদালতের দেওয়া ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে মার্কিন বিচার বিভাগ।

আপিল আবেদনে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারির ফলে জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিবেচনাকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর পক্ষপাতমূলক আচরণ নয়। কারণ এটি সুনির্দিষ্ট কয়েকটি দেশের ওপর আরোপ করা হয়েছে। তবে অঙ্গরাজ্যগুলোর আইনজীবীরা বলছেন, সাতটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।

আপিল আদালত রুলিংয়ে বলেছে, মামলার পূর্ণ শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সোমবার পর্যন্ত নিজেদের বক্তব্যের পক্ষে অধিকতর প্রমাণ উপস্থাপনের জন্য হোয়াইট হাউজ ও বিচার বিভাগকে সময় বেঁধে দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত