আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পুতিনের হত্যাকাণ্ডের পক্ষে ট্রাম্প!

পুতিনের হত্যাকাণ্ডের পক্ষে ট্রাম্প!

রাশিয়ার সঙ্গে আবারও সুসম্পর্কের বার্তা দিলেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সঙ্গে শনিবারের এক সাক্ষাৎকারে ‘রাশিয়াকে সঙ্গে নিয়ে চলার’ পক্ষে মত দেন। পুতিন খুনি, তারপরও তাকে সমর্থন করেন কিনা- ফক্স নিউজের এমন প্রশ্নের জবাবে পুতিনের হত্যাকাণ্ডকে একরকম লাইসেন্সই দিয়ে বসেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর বিল ও’রেইলিকে দেওয়া ওই সাক্ষাৎকারে পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শ্রদ্ধা করি। আমি আরও অনেক লোকজনকেই শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সবার সঙ্গে আমি একভাবেই চলি।’

পুতিনের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি তার দেশের নেতা। আমি যা বলছি, তা হলো- রাশিয়াকে সঙ্গে নিয়ে চলাটাই আমাদের জন্য ভালো। যদি তারা বিশ্বব্যাপী এ সময়ের সবচেয়ে বড় হুমকি আইএস এবং ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করে, তাহলে এটা অবশ্যই একটি ভালো বিষয়। আমার কি তার সঙ্গে চলা উচিত নয়?’

ও’রেইলি ট্রাম্পের কথা সমর্থন না করে পুতিন সম্পর্কে বলেন, ‘তিনি একজন খুনী হলেও তাকে সমর্থন করবেন? পুতিন একজন খুনী।’ এর জবাবে ট্রাম্প পুতিনের চালানো ‘হত্যাকাণ্ড’ই শুধু নয়, অন্যান্যদের হত্যাকাণ্ডকেও সামনে নিয়ে আসেন। প্রশ্ন তোলেন মার্কিন ক্ষমতাশালীদের নিয়েও। বলেন, ‘এখানেও অনেক হত্যাকারী রয়েছে। আমাদেরও অনেক হত্যাকারী রয়েছে। আপনি কি মনে করেন, আমেরিকা নিষ্পাপ?’

উল্লেখ্য, পুতিনের সমর্থনে এবারই প্রথম মুখ খোলেননি ট্রাম্প। নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের থেকে অনেক ভালো।’

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পুতিনের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, এটা তার জন্য খুবই গর্বের বিষয় যে, পুতিন তাকে ‘প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা দাবি করছে। তাদের দাবি, ট্রাম্পকে জয়ী করার জন্যই পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। সূত্র: সিএনএন, দ্য হিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত