আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে গুগলসহ ৯৭ প্রতিষ্ঠানের মামলা

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে গুগলসহ ৯৭ প্রতিষ্ঠানের মামলা

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধিতা করে  মামলা করেছে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টসহ ৯৭টি প্রতিষ্ঠান। রোববার এই প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে সান ফ্রান্সিসকো আপিল আদালতে এ মামলা করেছে।

প্রতিষ্ঠানগুলোর দাবি , ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আমেরিকান ব্যবসা-বাণিজ্যকে বেশ ক্ষতির মধ্যে ফেলবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলা দায়েরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনটেল, ইবে, নেটফ্লিক্স, উবার, লেভি স্ট্রস ও চোবানি।

মামলার আবেদনে বলা হয়েছে, ‘এই আদেশের ফলে ৫০ বছরেরও বেশি সময় ধরে সুবিচার ও সম্ভাবনার যেই নীতির আলোকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে তার উল্লেখযোগ্য অংশেরই বিদায় ঘটবে। এই আদেশের ফলে আমেরিকান বাণিজ্য, উদ্ভাবন ও প্রবৃদ্ধিকে বেশ ক্ষতির মধ্যে ফেলবে।’

এতে আরো বলা হয়েছে, ‘ফরচুন সাময়িকীর সম্পদশালী ৫০০ জনের তালিকা হিসেবে অভিবাসী অথবা তাদের শিশুরা ২০০টিরও বেশি কোম্পানির প্রতিষ্ঠাতা।’

প্রসঙ্গত, সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর গত শুক্রবার স্থগিতাদেশ দেন সিয়াটলের ফেডারেল আদালতের এক বিচারক। এর পরিপ্রেক্ষিতে শনিবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন করা হয়। তবে রোববার আদালত তা খারিজ করে দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত