আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মিয়ানমারের সরকারি বাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে : এইচআরডব্লিউ

মিয়ানমারের সরকারি বাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে : এইচআরডব্লিউ

মিয়ানমারের সরকারি বাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নারী- এমন কি ১৩ বছর বয়সি কিশোরীদেরও ধর্ষণ করেছে সরকারি বাহিনীর সদস্যরা। জাত ও ধর্মের ভিত্তিতে পরিকল্পিতভাবে তারা নিগৃহীত হয়েছে। ২০১৬ সালের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা অভিযান চালানোর সময় এসব ঘটনা ঘটে।

এইচআরডব্লিউ মিয়ানমার সরকারের প্রতি পরিকল্পিত নিপীড়ন ও নিগৃহের এসব অভিযোগ তদন্তে একটি স্বাধীন ও আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত মংডু জেলার কমপক্ষে নয়টি গ্রামে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা ধর্ষণ, গণধর্ষণ, জোরপূর্বক দেহ তল্লাশি এবং যৌন নিপীড়নে শামিল ছিল।

ওইস গ্রামের বেঁচে ফেরা ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংঘবদ্ধভাবে তাদের আক্রমণ চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের কেউ কেউ নারীদের ধরে রাখত অথবা মাথায় বন্দুক ঠেকিয়ে রাখত, যখন অন্য কেউ তাদের ধর্ষণ করত।  ইউনিফর্ম, ব্যাচ ও আর্মব্যান্ড দেখে তাদের শনাক্ত করতে পেরেছেন তারা। এ ধরনের নিগৃহের সময় জাত ও ধর্মের ভিত্তিতে তাদের হেনস্তা ও হুমকি দেওয়া হতো বলে জানিয়েছেন নিপীড়নের শিকার নারীরা।

এইচআরডব্লিউয়ের জ্যেষ্ঠ গবেষক প্রিয়াঙ্কা মোতাপার্থি বলেছেন, ‘রোহিঙ্গা নারীদের ওপর নিরাপত্তা বাহিনীর এই ভয়াবহ আক্রমণের ঘটনা নারীদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার দীর্ঘ ও কুরুচিরকর ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।’ তিনি আরো বলেন, ‘এসব অপরাধের জন্য সেনা ও পুলিশ কমান্ডারদের দায়ী করা উচিত, কারণ এসব ঘটনার সঙ্গে জড়িতদের থামাতে বা শাস্তি দিতে পারেননি তারা।’

ডিসেম্বর ২০১৬ ও জানুয়ারি ২০১৭ পর্যন্ত এইচআরডব্লিউ-এর গবেষকরা বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে ১৮ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন, যাদের মধ্যে ১১ জন যৌন নিগৃহীত।  ১০ জন পুরুষেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন নারী-পুরুষ তাদের সামনে তাদের স্ত্রী, বোন, মেয়েকে ধর্ষিত হতে দেখেছেন। এইচআরডব্লিউ এ ধরনের ১৮টি ঘটনা নথিভুক্ত করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত