আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিষেধাজ্ঞায় ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রোর বিচার বিভাগ

নিষেধাজ্ঞায় ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রোর বিচার বিভাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই অবস্থান প্রকাশ করছে দেশটির বিচার বিভাগ। বিচার বিভাগ সাত দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘বৈধ’ বলে সমর্থন জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পুনর্বহালের আহ্বান জানিয়েছে বিচার বিভাগ।

১৫ পৃষ্ঠার নথিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা মুসলিমদের ওপর নয়। ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘প্রেসিডেন্টের প্রশাসনের আইনসম্মত’ কাজ বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে এক নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের শরণার্থী ও অভিবাসীদের জন্য ৯০ দিনের জন্য এবং সিরীয়দের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়।

এই নিষেধাজ্ঞা থাকবে কিনা সে বিষয়ে মঙ্গলবার একটি শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সাতটি মুসলিম দেশের মানুষের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সিয়াটলের একটি আদালত সাময়িকভাবে স্থগিত করে। সেসময় আদালতের তরফ থেকে এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক এবং ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।

আদালতের স্থগিতাদেশের পর ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের বৈধ ভিসাধারী নাগরিকরা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত