আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিঁধ কেটে কৈলাস সত্যার্থীর নোবেল মেডেল ও সনদ চুরি

সিঁধ কেটে কৈলাস সত্যার্থীর নোবেল মেডেল ও সনদ চুরি

শান্তিতে নোবেল জয়ী ভারতের কৈলাস সত্যার্থীর নোবেল মেডেলের একটি রেপ্লিকা ও নোবেল পুরস্কার লাভের সনদ চুরি হয়েছে।

সত্যার্থী জানিয়েছেন, মঙ্গলবার সকালে সিঁধ কেটে বাসায় চোর ঢুকে মেডেল ও সনদসহ আরো কিছু জিনিস নিয়ে গেছে। চুরির এ ঘটনার সময় বাসায় কেউ ছিল না।

শিশুশ্রম ও শিশু পাচারের বিরুদ্ধে কাজ করে অসামান্য অবদান রাখায় ২০১৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। যৌথভাবে এ পুরস্কার পান পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

কৈলাস সত্যার্থী বিবিসিকে জানিয়েছেন, দিল্লি পুলিশ চুরির ঘটনায় তদন্ত করছে। তিনি বলেন, আমার বাসার ভেতরে ঢুকে তালা ভেঙে সনদ ও একটি রেপ্লিকা মেডেলসহ আরো কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে। আমরা এখনো নিশ্চিত নই, কী কী জিনিস চুরি হয়েছে।

৬৩ বছর বয়সি সত্যার্থী বাচপান বাঁচাও আন্দোলনের (শিশু বাঁচাও আন্দোলন) প্রতিষ্ঠাতা। শিশুশ্রম ও শিশু পাচারের বিরুদ্ধে ভারতজুড়ে ব্যাপকভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। তার কল্যাণে শিশুশ্রম ও পাচারের হাত থেকে উদ্ধার হয়েছে ভারতের কয়েক হাজার শিশু।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত