আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিষেধাজ্ঞার তালিকায় আর কোনো দেশ যুক্ত হবে না : হোয়াইট হাউস

নিষেধাজ্ঞার তালিকায় আর কোনো দেশ যুক্ত হবে না : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় এই মুহূর্তে নতুন কোনো দেশের নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ জানুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন ও আফ্রিকার লিবিয়া, সুদান ও সোমালিয়া- এই সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।

বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার মঙ্গলবার জানিয়েছেন, আপাতত এ নিষেধাজ্ঞার তালিকায় নতুন দেশের নাম যুক্ত করার পরিকল্পনা নেই তাদের।

স্পাইসার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এখন অন্য সব দেশেরও খোঁজখবর নিচ্ছে। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কী ধরনের প্রক্রিয়া আছে এবং কোন ব্যবস্থায় ওই সব দেশের নাগরিকদের পরীক্ষা করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন তারা। ফলে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে ১২০ দিন সব শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের জন্য তিন মাস ভিসা দেওয়া বন্ধ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, সন্ত্রাসীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে এ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। তবে নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশ রোধ করে দেন। এর ফলে এখন অভিবাসন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে মঙ্গলবার শুনানি হয়েছে। শিগগিরই রায় হবে, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে, নাকি রোধ থাকবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত