আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে ইরান

নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে ইরান

 নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার। রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতে শনিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের কয়েকজন নাগরিক ও রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, ‘তেহরান আগুন নিয়ে খেলছে।’

ইরানের তাসনিম বার্তা সংস্থাকে আমির আলি হাজিজাদেহ বলেছেন, ‘ইরানের নিরাপত্তা রক্ষায় আমরা দিন-রাত কাজ করছি।’

তিনি বলেন, ‘যদি আমরা আমাদের শত্রুদের থেকে সামান্যতম ভুল পদক্ষেপের ইঙ্গিত পাই তাহলে আমাদের গর্জে ওঠা ক্ষেপণাস্ত্র তাদের মাথার ওপর গিয়ে পড়বে।’

ট্রাম্পের হুমকির বিষয়ে ইরানের পদাতিক বাহিনীর প্রধান আহমেদ রেজা পোরদাস্তান বলেছেন, ১৯৭৯ সালের অভ্যূত্থানের পর থেকেই ইরান এ ধরনের হুমকি শুনে আসছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার সিমনান প্রদেশে সামরিক বাহিনীর মহড়া শুরু হয়েছে। এই মহড়ায় দেশে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং সাইবার যুদ্ধ ব্যবস্থা নিয়ে পরীক্ষা চালানোর কথা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত