আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে তিন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে এক বছর, সাত বছর ও ১০ বছর বয়সী তিনটি শিশু রয়েছে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

শুক্রবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপের কয়েকটি গ্রামে এ ভূমিধসের সৃষ্টি হয়।বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।

ভূমিধসের ঘটনায় বালির মধ্যাঞ্চলীয় জেলা কিনতামানির কয়েকটি বাড়িঘরও চাপা পড়েছে। বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিধস হয়।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টিপাতের কারণে তিনটি গ্রামে ভূমিধস হয়েছে। এতে ১২ জন মারা গেছে।’

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত