আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নতুন ভ্রমণে নিষেধাজ্ঞা জারির চিন্তা ট্রাম্পের

নতুন ভ্রমণে নিষেধাজ্ঞা জারির চিন্তা ট্রাম্পের

আগের নিষেধাজ্ঞা আপিল আদালতে রহিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারির চিন্তা করছেন।

প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোম অথবা মঙ্গলবারের মধ্যে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে।

মূল ভ্রমণ নিষেধাজ্ঞা রোধ করে আদালত যে রায় দেন, সেই রায় সান ফ্রান্সিসকোর আপিল আদালত বহাল রাখার পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা জানালেন। মূল ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেন ট্রাম্প।

তবে নতুন নিষেধাজ্ঞার রূপ কেমন হবে, তা এখনো জানা যায়নি। ট্রাম্প জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞা আগের চেয়ে কিছুটা পরিবর্তন করা হবে। তবে বিবেচনাধীন নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

শুক্রবার ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারির বিষয়ে সাংবাদিকদের জানালেও তার প্রশাসন চাইছে মূল নিষেধাজ্ঞা নিয়ে তারা আদালতে লড়বেন। গত সপ্তাহে সিয়াটলের একটি আদালত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা রোধ করেন এবং গতকাল সেই রায় বহাল রেখেছেন সান ফ্রান্সিসকোর আদালত।

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘এই লড়াইয়ে আমরা জিতব।’ তিনি বলেন, ‘তবে এর দুর্ভাগজনক বিষয় হলো, এতে সময় লাগবে। এ লড়াইয়ে আমরা জিতবই। তবে নতুন নিষেধাজ্ঞা জারিসহ আমাদের হাতে অনেক বিকল্প আছে।’

বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অব আপিলস সিয়াটলের বিচারকের রায় বহাল রেখে রায় দেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত