আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিউজিল্যান্ড উপকূলে একসঙ্গে শত শত তিমির মৃত্যু

নিউজিল্যান্ড উপকূলে একসঙ্গে শত শত তিমির মৃত্যু

নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে শত শত তিমির মৃত্যুর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রকাশিত ছবি গুলোতে দেখা যাচ্ছে উপকূল জুড়ে অসংখ্য মৃত তিমি। কিছু তিমি স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দিয়েছে।

এখন স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছে যত বেশি সম্ভব তিমিকে বাঁচানোর জন্য। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেনা এক সঙ্গে এতো তিমির মৃত্যুর কারণ কি।

তবে বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন অনেক সময় একযোগে তিমিগুলো তীরের কাছে আসে কিন্তু পানি কমে গেলে আর সরে যাওয়ার সুযোগ না পেয়ে আটকে পড়ে।

আবার কখনো কখনো তিমি উপকূলের কাছে এসে কোন কারণে বিপদগ্রস্ত হলে সংকেত পাঠায়, আর সে সংকেত দেখে অন্য তিমিরা একযোগে এগিয়ে এসে আটকে পড়ে। তবে এ ক্ষেত্রে এর কোনটা ঘটেছে নাকি অন্য কোন কারণে এতো তিমির মৃত্যু হলো সেটি এখনো জানা যায়নি।

সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বলছেন তিমিগুলো বৃহস্পতিবার রাতে আটকা পড়েছে আর উদ্ধার অভিযান শুরু হয়েছে শুক্রবার সকালে। কারণ রাতে উদ্ধার অভিযান চালানো বিপজ্জনক।

আশংকা করা হচ্ছে সে কারণেই হয়তো এতো তিমির প্রাণহানি ঘটলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত