আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

স্নোডেনকে ট্রাম্পের হাতে তুলে দিতে চায় রাশিয়া!

স্নোডেনকে ট্রাম্পের হাতে তুলে দিতে চায় রাশিয়া!

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ঘোষিত ‘গোয়েন্দা’ ও ‘বিশ্বাসঘাতক’ এডওয়ার্ড স্নোডেনকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ শনিবার এ তথ্য জানিয়েছে।

আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) হয়ে কাজ করতেন স্নোডেন। ২০১৩ সালে সংস্থাটির হাজার হাজার গোপন নথি ফাঁস করে দিয়ে শিরোনামে আসেন তিনি। খোদ মার্কিন জনগণসহ বিভিন্ন মিত্র দেশের সরকার প্রধানদের ফোনালাপ এনএসএ কী করে গোপনে রেকর্ড করে রাখে সেসব তথ্য ছিল এই নথিগুলোতে। এ ঘটনায় ওবামা প্রশাসনের কোপানলে পড়া স্নোডেনকে শেষ পর্যন্ত আশ্রয় দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্র একাধিক বার তাকে ফিরিয়ে দেওয়ার কথা বললেও পাত্তা দেয়নি মস্কো।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এনবিসিকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে রাশিয়া যেসব ‘অনুগ্রহ করার’ চেষ্টা করছে স্নোডেনকে হস্তান্তর তার অন্যতম। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ থেকে শুরু করে এ পর্যন্ত রাশিয়ান কর্মকর্তারা নিজেদের মধ্যে যেসব আলোচনা করেছেন সেসবের সূত্র ধরে আরেক মার্কিন গোয়েন্দা স্নোডেনকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্নোডেন নিজেও শনিবার টুইটারে লিখেছেন, ‘অবশেষে প্রমাণিত হল— আমি কোনো দিন রুশ গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করিনি। আমি নির্দোষ।’

স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা অবশ্য বলেছেন, ‘এ সবই জল্পনা। আদতে, স্নোডেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার মতো আইনি ভিত্তিই নেই রাশিয়ার। আমার মক্কেল এখানে সম্পূর্ণ আইনিভাবে রয়েছেন!’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত