আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

কৈলাশের চুরি যাওয়া নোবেল রেপ্লিকা উদ্ধার

কৈলাশের চুরি যাওয়া নোবেল রেপ্লিকা উদ্ধার

শান্তিতে নোবেল জয়ী ভারতের সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শনিবার দক্ষিণপূর্ব দিল্লি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে নোবেল রেপ্লিকা, প্রশংসাপত্র, চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়।

৮ ফেব্রুয়ারি কৈলাশ সত্যার্থীর দিল্লির বাসভবন থেকে এসব জিনিস চুরি হয়েছিল।

চোরদের ফেলে যাওয়া একজোড়া জুতার সূত্র ধরেই নোবেল রেপ্লিকা চুরির রহস্যভেদ করেছে দিল্লি পুলিশ। ঘটনার দিন তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটে। এরমধ্যে একটি বাড়ি থেকে খোয়া যাওয়া একজোড়া জুতা উদ্ধার হয় কৈলাশ সত্যার্থির বাড়ি থেকে। পুলিশ নিশ্চিত হয়, একটি দলই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে।

সেই মতো তদন্ত করেই দক্ষিণ পূর্ব দিল্লির এই দুষ্কৃতিকারীর গ্যাংটির খোঁজ পায় পুলিশ। গ্রেফতারের পর জেরা করতেই উঠে আসে আসল তথ্য। জেরায় তারা স্বীকার করে নেয়, তারাই নোবেল রেপ্লিকা চুরি করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত