আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শায়রা নূর লামিছা (২১) নামে এক বাংলাদেশি তরুণী  নিহত হয়েছেন।
লস এঞ্জেলেসে বংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা জানান, স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি আড়াইটায় সান তিয়াগোর পাম ভ্যালি ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্টে লামিছার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণ হলো না লামিছার। এক প্রশিক্ষক ও দুইজন প্রশিক্ষণার্থী নিয়ে সেসলা-১৭২৫ প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পর দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও লামিছাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।


লামিছার আত্মীয় শেখ পলাশ জানান, শায়রা নূর লামিছা বৈমানিক কোর্সে লেখাপড়া করতে ২০১৬ সালের মে মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র যান। তিনি সান দিয়াগোতে আমেরিকান এভিয়েশন একাডেমি ফ্লাইট স্কুলে বৈমানিক প্রশিক্ষণ কোর্সে লেখাপড়া করছিলেন।
তার বাবা জাকির হোসেন পান্না বর্তমানে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন। লামিছার বাবা ও মা সিনকি হোসেন ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে বাস করেন।
বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে লামিছা বড়। ছোট ভাই জারিফ হোসেন (১৮) ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ‘এ’ লেভেল সম্পন্ন করেছে।
পুলিশ জানিয়েছে, লামিছার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত