আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রাশিয়াকে ক্রিমিয়া ছাড়ার আহ্বান ট্রাম্পের

রাশিয়াকে ক্রিমিয়া ছাড়ার আহ্বান ট্রাম্পের

রাশিয়াকে ক্রিমিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছে যু্ক্তরাষ্ট। মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মস্কোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

২০১৪ সালে আন্দোলনের মুখে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। তার পতনের পরপরই ক্রিমিয়া দখলে নেয় রুশ সেনারা। ওই বছরের মার্চে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার বিল সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ক্রিমিয়া ইস্যুতেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে রাশিয়ার।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, তিনি চান রাশিয়া যেন ক্রিমিয়া পরিত্যাগ করে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানকালে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি ক্রিমিয়ার রুশ ফেডারেশনে অন্তর্ভূক্তিকে স্বীকৃতি দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। রাশিয়ার ওপর অবরোধ প্রত্যাহারের আলোচনা ইস্যুতে নিরাপত্তা উপদেষ্টা মাইকলে ফ্লিন পদত্যাগ করার একদিন পর নিজের আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প।

এদিকে বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে হস্তান্তর করবে না মস্কো। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ আমরা নিজেদের অঞ্চল ফিরিয়ে দেব না। ক্রিমিয়া রাশিয়া ফেডারেশনের অর্ন্তভূক্ত’।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত