আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

চুক্তি ভেঙে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

চুক্তি ভেঙে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করে নতুন ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েন নিষিদ্ধ থাকলেও রুশ কর্তৃপক্ষ তা করে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি গোপনে ভূমি থেকে উৎক্ষেপণযোগ এসএসসি-৮ ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কয়েক বছর ধরে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে এবং পরীক্ষা করছে দেশটি। এর ফলে ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির কয়েকটি অনুচ্ছেদের লঙ্ঘিত হয়েছে।

এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। রাশিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে ওই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একটি পুরোনো ইস্যু। ওবামা প্রশাসনের আমল থেকে রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পরীক্ষা করে আসছে।’ তিনি আরো বলেন, ‘ইস্যুটি এখন সামনে এসেছে এবং এটি চুক্তির ভয়ংকর লঙ্ঘন।’

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত