আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফিলিস্তিন রাষ্ট্র গঠন নীতি থেকে সরে আসতে পারেন ট্রাম্প

ফিলিস্তিন রাষ্ট্র গঠন নীতি থেকে সরে আসতে পারেন ট্রাম্প

ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন তত্ত্বাবধানে বহুল আলোচিত ফিলিস্তিন রাষ্ট্র গঠন নীতির পথ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসতে পারেন। মঙ্গলবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বৈঠকের আগের দিনই হোয়াইট হাউজ এ তথ্য জানালো।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ কয়েকটি আরব রাষ্ট্রের কিছু অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ইসরায়েল-ফিলিস্তিন পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হলেও আজও সেটি আলোর মুখ দেখেনি। ইসরায়েলের ডানপন্থী দলগুলো এ দ্বি-রাষ্ট্র নীতির সমর্থক নয়। বরং তারা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণে স্বায়ত্বশাসিত রাজ্য হিসেবে রাখার পক্ষপাতী।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সবার জন্য আশাব্যঞ্জক একটি দ্বি-রাষ্ট্র নীতি সমাধান কোনো শান্তি বয়ে নিয়ে আসবে না-এটা আমাদের লক্ষ্য নয়। রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য শান্তি প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য, যদিও সেটা দ্বি-রাষ্ট্র নীতির সংশ্লিষ্টতা ছাড়াই হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত