আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে অভিযান বন্ধের ঘোষণা মিয়ানমারের

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে অভিযান বন্ধের ঘোষণা মিয়ানমারের

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে তথাকথিত সন্ত্রাসবিরোধী সেনা অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার।

দি গার্ডিয়ান অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রায় চার মাস ধরে চলা এ অভিযানের সময় মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগ তোলে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য মানবাধিকার সংস্থা। হত্যা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়কে নিধনের উদ্দেশ্যে এ সেনা অভিযান চালানো হয় বলে অভিযোগ করে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসাব মতে, প্রাণ বাঁচাতে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী পোস্টে সন্ত্রাসী হামলায় নয় নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিন। এ সময়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চললেও এ বিষয়ে নীবর থাকায় নোবেল জয়ী অং সান সু চির সমালোচনা হয় বিশ্বজুড়ে। মুসলিম সংখ্যালঘুদের বাঁচাতে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ তার ছিল না।

মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে হত্যা, গণ-ধর্ষণসহ মুসলিম রোহিঙ্গা নির্যাতনের প্রায় সব অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, আইনসম্মতভাবে সন্ত্রাসীবিরোধী অভিযান চালিয়েছে তারা।

মিয়ানমারের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থায়ুং তান এক বিবৃতিতে বুধবার রাতে বলেছেন, ‘উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের পরিস্থিতি এখন স্থিতিশীল। সেনাবাহিনীর শুদ্ধি অভিযান শেষ হয়েছে, কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং শান্তি বজায় রাখতে শুধু পুলিশ মোতায়েন রাখা হয়েছে সেখানে।’ বিবৃতিটি রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী একদল কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধিদের তিনি বলেছেন, বাহুল্য শক্তি প্রয়োগ, মৌলিক মানবাধিকারের হরণ ও মানবতার বিরুদ্ধে অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। আমরা দেখিয়েছি, যেখানে অপব্যবহারের স্পষ্ট প্রমাণ রয়েছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত