আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফের সাংবাদিকদের ওপর ট্রাম্পের ক্ষোভ

ফের সাংবাদিকদের ওপর ট্রাম্পের ক্ষোভ

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবকিছু দারুণ একটি যন্ত্রের মত চলছে।

বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার গুজবকে উড়িয়ে দেন তিনি। বরং এজন্য তিনি গণমাধ্যমকে দায়ী করেন।

সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের গত কয়েক সপ্তাহের কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশের পাশাপাশি, আগের প্রশাসনেরও সমালোচনা করেন ট্রাম্প।

তবে, ছিয়াত্তর মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে অসততার অভিযোগ তুলে প্রধানত সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনক ভাবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লস এ্যঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা না বলে, সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।

সাংবাদিকরা এতই অসৎ যে আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে, তারা প্রমাণ করবে, আমরা জনগণের কোনো সেবাই করছি না।

সংবাদমাধ্যমের অসততা 'নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে' বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকেও নাকচ করে দেন ট্রাম্প। এ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত