আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পাকিস্তানে আত্মঘাতী হামলার পর দমন অভিযানে ৩৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে আত্মঘাতী হামলার পর দমন অভিযানে ৩৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর দেশব্যাপী  চালানো সীমান্ত বাহিনীর দমন অভিযানে কমপক্ষে ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের সীমান্ত বাহিনী সিন্ধু রেঞ্জারের এক বিবৃতিতে বলা হয়, করাচিতে দমন অভিযানকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত হয়। ওরাজাকিতে ৬ জন, বান্নুর বাকা থেকে ৪ জন, ডাই খানে ২ জন, পেশাওয়ারে ৩ জন ও সারাগোদাতে ২ জন নিহত হয়েছে। এছাড়া বাকিরা নিহত হয়েছে বিভিন্ন স্থানে।

মসজিদে আত্মঘাতী হামলা চালানোর দায় স্বীকার করেছে আইএস। এর আগে ছোটখাটো অথচ রক্তক্ষয়ী কয়েকটি হামলা চালায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্যরা ছাড়াও এই অভিযানে যোগ দেয় পুলিশ বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান, এই অভিযান আরো কয়েকদিন চালানো  হবে।

পুলিশ মসজিদটি এখনো ঘেরাও করে রেখেছে। ১৩ শতকের মসজিদটিতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জুতা সেন্ডেল, ছেলেমেয়েদের পানির বোতল।

একজন চিকিৎসাকর্মী জানান, নিহতদের মধ্যে অন্তত ২০টি শিশু রয়েছে।

মসজিদে হামলার পর সিন্ধুর প্রাদেশিক সরকার তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত