আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসবিরুধী অভিযান, কয়েক সন্ত্রাসী নিহত

আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসবিরুধী অভিযান, কয়েক সন্ত্রাসী নিহত

সীমান্তের ওপারে আফগানিস্তানে সন্ত্রাসীদের জঙ্গি আস্তানায় পাকিস্তানের সৈন্যরা শুক্রবার অভিযান চালিয়েছে। এতে জামাত-উল-আহরারের শীর্ষস্থানীয় এক কমান্ডারসহ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানি সেনাবাহিনী কোথায় এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে টেলিভিশনে প্রচারিত সংবাদে বলা হয়, পাকিস্তানের উপজাতীয় শাসিত অঞ্চলের মোহাম্মদ ও খাইবার এলাকার ওপারে এই অভিযান চালানো হয়।

আফগান কূটনীতিকদের পাকিস্তানি সামরিক বাহিনী ডেকে এনে সন্ত্রাসীদের একটি তালিকা ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর এই অভিযান চালানো হয়। পাকিস্তানি এলাকায় হামলা চালানোর জন্য এই সন্ত্রাসীরাই দায়ী বলে সেনাবাহিনী অভিযোগ করছে।

তালিকাটি হস্তান্তর করে সেনাবাহিনী পাকিস্তানে হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের ওপর দমন অভিযান চালাতে আফগানদের অনুরোধ করে। জিও নিউজ জানায়, অভিযানে নিহতদের মধ্যে জামাত-উল-আহরারের ডেপুটি কমান্ডার আদিল বাছা রয়েছে।

লাহোরে বোমা হামলা চালানোর জন্য জামাত-উল-আহরার দায় স্বীকার করেছে। হামলায় পাঞ্জাব পুলিশের দুই কর্মকর্তাসহ ১৩ ব্যক্তি নিহত হন।

বৃহস্পতিবার একটি মসজিদে আত্মঘাতী হামলায় নারী ও শিশুসহ প্রায় ৮০ জন নিহত হয়। সেনাপ্রধান কামার বাজওয়া এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

এ সপ্তাহে পাকিস্তানজুড়ে কয়েকটি সন্ত্রাসী হামলায় বহু মানুষ প্রাণ হারায়। এসব হামলার জন্য ইসলামাবাদ কাবুলকে দায়ী করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত