আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

হিটলারের লাল টেলিফোন নিলামে

হিটলারের লাল টেলিফোন নিলামে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলফ হিটলারের ব্যবহৃত লাল টেলিফোন নিলামে বিক্রি হচ্ছে।

এই সেই টেলিফোন, হিটলার যেখানে যেতেন তার সঙ্গে থাকত সেটি। যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যে নিলামে বিক্রি হতে চলেছে এটি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চেসাপিক শহরের নিলাম প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্ট্রিক্যাল অকশানস ঐতিহাসিক এই লাল ফোন নিলামে তুলেছে।

নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা বিল পানাগোপুলাস জানিয়েছেন, হিটলারের বাংকার পরিদর্শনের সময় অধিগ্রহণকারী রাশিয়ার সামরিক কর্মকর্তারা ব্রিগেডিয়ার স্যার রালফ রায়নারকে টেলিফোনটি দিয়েছিলেন।

লাল রং নাৎসি বাহিনীর প্রতীক ছিল। টেলিফোনটির রংও লাল। সেই টেলিফোনটি স্যার রায়নারের ছেলে বিক্রি করে দিচ্ছেন। টেলিফোনটির নিচে হিটলারের নাম খোদাই করে লেখা রয়েছে।

টেলিফোনটির প্রত্যাশিত দাম ধরা হয়েছে ২ থেকে ৩ লাখ ডলার। তবে দাম হাঁকানো শুরু হবে ১ লাখ ডলার থেকে।

পানাগোপুলাস টেলিফোনটিকে ‘ধ্বংসযজ্ঞের অস্ত্র’ হিসেবে বিবেচনা করছেন। তার মতে, এই ফোন ব্যবহার করে হিটলারের দেওয়া নির্দেশে বহু মানুষের প্রাণ গেছে।

তবে বিক্রেতা ও নিলামকারী প্রতিষ্ঠান মনে করে, এটি জাদুঘরে ঠাঁই পেলে ভালো হবে। এর মাধ্যমে হিটলারের বর্বরতা সম্পর্কে মানুষ আরো জানতে পারবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত