আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টহল অভিযান শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এটি তাদের নিয়মিত টহল অভিযানের অংশ। তবে এর আগে কয়েক দিন চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ না করতে।

যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন ও সহায়ক একঝাঁক যুদ্ধজাহাজ নিয়ে টহল শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ কিছু দ্বীপ ও রিফের মালিকানা দাবি করে থাকে চীন। তবে আন্তর্জাতিক এই জলসীমায় চীনের একক আধিপত্য মেনে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

কয়েক বছর ধরে দক্ষিণ চীন দক্ষিণ সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করছে এবং সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে চীনা সরকার। বিমান ওঠা-নামার ব্যবস্থা করা হচ্ছে এসব কৃত্রিম দ্বীপে।

দুই বছর আগে মালয়েশিয়ার বিমান ও নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার সময় মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছিল। গত ৩৫ বছরে ১৬ বার এ সাগরে ভেসেছে মার্কিন এই যুদ্ধজাহাজ।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, দক্ষিণ চীন সাগরের একচ্ছত্র মালিকানা দেওয়া হবে না চীনকে। বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ও অঞ্চল থেকে চীনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সুহাং বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, এমন কোনো কাজ না করতে, যাতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত