আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

কাশ্মিরে সেনাবহরে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

কাশ্মিরে সেনাবহরে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর একটি বহরে সন্ত্রাসীদের হামলায় অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক নারী নিহত হন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কাশ্মীরের মাত্রিগ্রামে সন্ত্রাস দমনকারী কার্যকলাপ শেষে ভারতীয় সেনাদের একটি কনভয় (বহর) শোপিয়ান ফিরছিল। পথিমধ্যে বহরের ওপর হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়। সেনারাও পাল্টা গুলি চালায়। তবে রাতের অন্ধকারে হামলাকারীরা পালাতে সক্ষম হয়।

ঘটনাস্থলেই এক ভারতীয় সেনার মৃত্যু হয়। আরও কয়েকজন সেনা গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে এক সেনা কর্মকর্তাও রয়েছেন।

সংঘর্ষে বেগন নামের স্থানীয় এক বৃদ্ধা মারা যান। সংঘর্ষের সময় তিনি নিজের ঘরে ছিলেন।

প্রসঙ্গত, তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থবার হামলার কবলে পড়ল কাশ্মির। এর আগের তিন হামলায় এক মেজরসহ ছয় ভারতীয় সেনার মৃত্যু হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত