আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মার্চেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু

মার্চেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দলের রক্ষণশীলদের নিয়ে এক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই দেয়াল নির্মাণের কাজ বাস্তবায়নের কথা যখন বলেন, তার কয়েক ঘণ্টা পরই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর থেকে কাজটি শুরুর সুনির্দিষ্ট সময় জানানো হয়।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জন কেরির মেক্সিকো সফরের একদিন পরেই সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুটি বাস্তবায়নের ব্যাপারে বক্তব্য দেন ট্রাম্প।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই এবং শিগগিরই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হবে।

কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কংগ্রেসে ট্রাম্প যখন দেয়াল নির্মাণের তার আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন, তখন রক্ষণশীল সমর্থকরা সেই বক্তব্যের সমর্থনে স্লোগান দেন।

দেয়াল তোলার এই পদক্ষেপের বিরুদ্ধে মেক্সিকো আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে। কিন্তু এই ইস্যুর পাশাপাশি অভিবাসী ইস্যুও আবার সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প।

রক্ষণশীলদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘আমেরিকা থেকে বাজে লোকদের দূরে রাখার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।’

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই মেক্সিকো থেকে এসেছে। ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হলে মেক্সিকোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় অভিবাসী ইস্যুতে মেক্সিকো তাদের উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছিল।

এর মাঝেও ডোনাল্ড ট্রাম্প দুটি ইস্যুতেই পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত