আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতে জাদুমন্ত্র!

ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতে জাদুমন্ত্র!

ডোনাল্ড ট্রাম্পের এক মাসের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে মার্কিন জনগণ। তাদের ‍মুক্তি দিতে দায়িত্ব তুলে নিয়েছেন জাদুকররা, তাকে উৎখাতে শুক্রবার থেকে জাদুমন্ত্র পড়া শুরু করেছেন তারা।

এ সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে প্রায় সাড়ে দশ হাজার মানুষ যোগ দিয়েছে এবং #magicresistence ব্যবহার করে তারা অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। খ্রিস্টান রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এবং ‘ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে” বলে অভিযোগ করছে।

নিজেকে “জাদুর বুদ্ধিজীবী” হিসেবে দাবী করেন এমন একজন লেখক, মাইকেল হিউস অনলাইনে এ সংক্রান্ত একটি মন্ত্র পোস্ট করেছেন এবং বলেছেন যে বিভিন্ন ডাকিনীবিদ্যার ফোরামে তিনি এধরণের অনেক মন্ত্র দেখেছেন। ঐ মন্ত্র পড়ার জন্য একটি কমলা রঙ্গের মোমবাতি, ট্রাম্পের একটি ছবি এবং জাদুবিদ্যায় ব্যবহার হয় এমন একটি ট্যারট কার্ড ব্যবহারের কথা বলেছেন তিনি।

জাদুবিদ্যার অনুসারীদের বলা হয়েছে ঐ মোমবাতির ওপর একটি পিনের সাহায্যে ট্রাম্পের নাম লিখতে, একটি মন্ত্র পড়তে এবং এরপর মি. ট্রাম্পের ছবিটি পুড়িয়ে ফেলতে। ট্রাম্পের অনেক সমর্থক এই জাদুমন্ত্রকে খ্রিস্টানধর্মের বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখছেন

ট্রাম্প ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত প্রতি ম্রিয়মাণ অর্ধচন্দ্রের রাতে জাদুমন্ত্র চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ডাকিনীরা। আগামী ২৬শে মার্চ আবার এই মন্ত্র পড়া হবে বলে তারা জানিয়েছে। এদিকে জাদুমন্ত্রের প্রভাব থেকে ট্রাম্পকে রক্ষা করার উদ্দেশ্যে ২৪শে ফেব্রুয়ারিকে ‘প্রার্থনার দিন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন, ক্রিশ্চিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত