আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সাংবাদিকদের নৈশভোজে না যাওয়ার ঘোষণা ট্রাম্পের

সাংবাদিকদের নৈশভোজে না যাওয়ার ঘোষণা ট্রাম্পের

সংবাদ কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েই যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেরদিন শুক্রবার কয়েকটি সংবাদ সংস্থাকে ঢুকতে না দেয়ার ঘটনার রেশ না কাটতেই এবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে অংশ নেবেন না।

জমকালো এই অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিশিষ্টজন ও রাজনীতিবিদরা অংশ নিয়ে থাকেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে বলেন, এবছর হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে যাচ্ছি না। সবার মঙ্গল কামনা করছি, সেইসঙ্গে দুর্দান্ত একটি সন্ধ্যা কাটবে বলেই বিশ্বাস।

হোয়াইট হাউজের ঢোকার পর থেকেই সাংবাদিকদের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করা সংবাদ মাধ্যমকে যেমন তিনি নিয়মিত তীরষ্কার করে আসছেন, তেমনি হোয়াইট হাউজকেও ক্রমেই ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে পরিচিত করে তুলছেন নানা পদক্ষেপের মধ্য দিয়ে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান সংবাদ সংস্থাকে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যার সমালোচনায় সরব হতে দেখা যায় হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনকে। ওয়াশিংটনে ২৯ এপ্রিল ওই ডিনার হওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত